1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিরাজদিখানে এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সিরাজদিখানে এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:২১ পিএম
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকা সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার মোড় এলাকায় এ মানববন্ধন শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ ও জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব রাসেল হাসান।
বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *