1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সিইউজে'র শ্রদ্ধার্ঘ্য নিবেদন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সিইউজে’র শ্রদ্ধার্ঘ্য নিবেদন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:১২ পিএম
শেয়ার করুন

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

মহান বিজয় দিবস উপলক্ষে সিইউজে’র উদ্যেগে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জানানোর কর্মসূচিতে এমন আহ্বান জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য জানাতে সকাল দশটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সিইউজে নেতৃবৃন্দ। এ সময় কর্মরত সাংবাদিকরাও অনেকেই এতে যোগ দেন।
শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত এক সভা সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সদস্য শফিকুল ইসলাম, শ্যামল নন্দী, সাংবাদিক আনিসুজ্জামান দুলাল, রাজু চৌধুরী, আবির চক্রবর্তী, গাজী গোফরান প্রমুখ।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী গণমাধ্যমকর্মী-পেশাজীবী- রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তি সহ দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্যের তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন মুক্তিযুদ্ধের মত বৈষম্যমুক্তি ও জাতীয় স্বার্থে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত হবে।

সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি স.ম.ইব্রাহিম বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।
তিনি আগামীর বাংলাদেশের অগ্রযাত্রায়ও গণমাধ্যমের নিরবিচ্ছিন্ন ভূমিকা রাখার পরিবেশ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *