
চেয়ারম্যানরা আসছে,চেয়ারম্যানরা আসবে,উত্তর থেকে এসেছে,দক্ষিণ থেকে আসবে,পশ্চিম থেকে এসেছে। জামায়াতে ইসলামীর এগুলো এক ধরণের দম্ভোক্তি। কিছুদিন আগে থানায় গিয়ে শুনি, তিনি ওসি সাহেবকে ফোন করে বলেছিলেন, আগামীতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হবেন। ইদানীং শুনতেছি তিনি প্রধানমন্ত্রী হবেন। এ সমস্ত জুজুর ভয় আমাদের অনেক কে দেখানো হচ্ছে।
চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচ নং ওয়ার্ড চান্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর মিটিংয়ে অংশগ্রহণ না করলে পুলিশ পাঠিয়ে লোকজনকে হয়রানি করাহয়,এটা এক ধরনের স্বভাব। সুতরাং আমরা জিয়া আদর্শের সৈনিকরা এসব কে আমরা ভয় পাইনা। আমরা ভয়কে জয় করে ধানের শীষ কে জয় করবো। আমরাতো অন্যায় করি নাই।চৌদ্দগ্রাম থানার দু চার জন পুলিশ অফিসার কে কিছু টাকা দিয়ে অনেকের বাড়ির দরজার কড়া নাড়ানো হয়,ভয় দেখানোর জন্য। এ ভয় কে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। কেননা ষড়যন্ত্র কারী,ষড়যন্ত্র করে এরা জিততে চায়। এরা ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার জিততে চায়।সারা বাংলাদেশের মধ্য এই আসনটায় তারা জিততে চায়। ৫ আগস্টেরপরে প্রায় দেড় বছর পেরিয়ে গেছে, আর মাত্র দেড় মাস সময় এ ভয়টাকে জয় করতে হবে।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আর মদীনার ইসলামের মধ্যে অনেক তফাত রয়েছে। জামায়াতে ইসলামী দলটাকে ১৯৪১ সনে মাওঃ আবুল আলা মওদুদী গঠন করে ছিল। আুল আলা মওদুদি নবী করিম (সাঃ) কে বিশ্বাস করতেন না। সাহাবা এক্রামদেরকে নিয়ে তিনি অসৌজন্যমূলক কথা বলতেন। তারা হলো মওদুদি বাদী,আর আমরা হলাম মদিনার ইসলামের বিশ্বাসী। কোরআন শরীফ নাযিল হয়ে ছিল মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর মাধ্যমে।আমীর হামজা নামে (কুষ্টিয়ার) তাদের এক প্রার্থী বলেছে আমাদের নবী নাকি সাংবাদিক ছিলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ পাটোয়ারীর ও ওয়ার্ড বিএনপির সাসাধারণ সম্পাদক কামাল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি হারুন উর রশিদ মজুমদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি গাজী সহিদুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, মোহাম্মদ আলী পাটোয়ারী, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মরিয়ম সুলতানা শিখা,অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল হক বাবুল,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেলসহ নেতৃবৃন্দ।
Leave a Reply