1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম আটক

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:৪০ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ চিহ্নিত সন্ত্রাসী মো. নজমুল ইসলাম শামীমকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর ও র‍্যাব-১১ (সিপিসি-২)-এর সদস্যরা শনিবার (২০ ডিসেম্বর) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র জব্দ করে। পরে পালিয়ে যাওয়ার সময় শামীমকে তাদের বাড়ির পাশ থেকে আটক করা হয়। র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানিয়েছেন।
আটক নজমুল ইসলাম শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।
অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগানেন গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন।
পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *