1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে হামলা; আহত ৪ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে হামলা; আহত ৪

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৮:১৭ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি চারজন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ হামলায় জড়িত।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নেতাকর্মীদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন—চরকিং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. সাহারাজ (৩২), যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)। আহতদের মধ্যে সাহারাজের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী জানান, গত ১৩ ডিসেম্বর রাতে ব্রিজ বাজারের একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি ১৭ ডিসেম্বর আবু তাহেরসহ ১৩ জনের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় মামলার আসামিদের ধরতে পুলিশ ভৈরব বাজার এলাকায় অভিযান চালায়। ওই সময় তিনি এক আসামিকে পুলিশকে চিনিয়ে দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে আসামিপক্ষ বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

চরকিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বলেন, “একজন আসামিকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের লোকজন এসে পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালায়।”

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় আগে থেকেই মামলা রয়েছে। বিষয়টি রাজনৈতিক হামলা নয়।”

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *