
চট্টগ্রাম নগরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যাকে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের ব্যস্ত পাঁচলাইশ এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ২ নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন বুইশ্যা। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযানে তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বুইশ্যা (৩৫) ভোলা জেলার দৌলতখান থানার ভাণ্ডারী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বদিউল আলম গলিতে বসবাস করেন। পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে কমপক্ষে ১৯টি মামলা রয়েছে। চাঁদাবাজি, জমি দখল ও ছিনতাইসহ নানা অভিযোগেও তার নাম রয়েছে।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও মাদক কারবারসহ কিশোর গ্যাং দ্বারা অধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে কেউ বাধা প্রদান করলে সে তার নিজস্ব গ্রুপের সন্ত্রাস দ্বার জোর পূর্বক অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার দিগন্ত খাজা টাওয়ার এলাকায় নিজস্ব আস্তানায় ‘টর্চার সেল’ নিয়ে নির্যাতন করে এবং সেখানে তার একটি গোপন নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে সে আগেই আইন শৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায়।
০৫। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদক সংক্রান্তে ৪২টি মামলার তথ্য পাওয়া যায়।
Leave a Reply