1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৪২ পিএম
শেয়ার করুন

কুমিল্লা-৪ দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন
দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করে।
এছাড়া একই দিন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *