1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইঞ্জিন বিকল হয়ে ১০ ঘণ্টা পরে ৯৯৯ এ কল দিয়ে প্রাণরক্ষা পেলো জেলে পরিবার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

ইঞ্জিন বিকল হয়ে ১০ ঘণ্টা পরে ৯৯৯ এ কল দিয়ে প্রাণরক্ষা পেলো জেলে পরিবার

সাব্বির ইবনে ছিদ্দিক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:০০ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকা পড়া নারী ও শিশুসহ একটি জেলে পরিবারকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বদনার চর এলাকার কাছ থেকে প্রায় ১০ ঘণ্টা পর ট্রলারটি উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়া অবস্থায় পরিবারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে জোয়ারের অপেক্ষা করে ভোররাতে পরিবারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে।

উদ্ধার হওয়া ট্রলারে এক নারী, চার শিশু ও দুইজন পুরুষ ছিলেন। জেলে পরিবারের প্রধান মো. রাজিব উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তাঁর শ্বশুরবাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। মঙ্গলবার বিকেলে ছোট একটি ট্রলারে করে পরিবারের সদস্যদের নিয়ে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সন্ধ্যার কিছু আগে হাতিয়ার বদনার চর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ভাটার টানে নদীর পানি কমে গেলে ট্রলারটি চরে আটকে পড়ে। রাত গভীর হলেও আশপাশে কোনো ট্রলার বা সহায়তা না পাওয়ায় পরিবারের নারী ও শিশুদের নিয়ে চরম আতঙ্কে পড়েন তারা। একপর্যায়ে বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে কল দেন।

রাজিব উদ্দিন বলেন, “রাতটা ছিল খুব ভয়ংকর। ছোট শিশু আর নারী সদস্যদের নিয়ে আমরা বড় বিপদে পড়েছিলাম। নৌ-পুলিশ না এলে কী হতো বলা যায় না।”

এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা জানান, “রাতে ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করে বুধবার ভোরে ট্রলারসহ চার শিশুসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দা।

নৌ-পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি পরিবার—এ ঘটনায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *