1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেষ দিনে নোয়াখালীর তিনটি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

শেষ দিনে নোয়াখালীর তিনটি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালীতে শেষ দিনে পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক
শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা।নোয়াখালী-১ আসন থেকে বিএনপি ধানের শীষে পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,নোয়াখালী-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,নোয়াখালী-৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেনবিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থীরা।এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান,সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত তাঁর কার্যালয়ে অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৭ জন প্রার্থী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *