1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শহীদ হাদী হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মোদীর কুশপুত্তলিকা-দাহ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

শহীদ হাদী হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মোদীর কুশপুত্তলিকা-দাহ

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৩ পিএম
শেয়ার করুন

ভারতীয়-আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও মোদীর কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে জেলা পরিষদ পার্কের সামনে থেকে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।সেখানে কুশপুত্তলিকা দাহের মাধ্যমে তারা প্রতিবাদ জানায়।বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা কবোসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শাকিব,মেহেদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *