1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ

তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৩:২৩ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।

বৈঠকে যোগ দিতে গুলশানের পথে আছেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই বৈঠকে অংশ নিতে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরাও। বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

এই বিভাগের আরো খবর