1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইপি অনুমতি বন্ধ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধের পথে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আইপি অনুমতি বন্ধ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধের পথে

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন

দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি (IP) দেওয়া বন্ধ করেছে সরকার। তবে আমদানিকারকরা আগের নেওয়া অনুমতির ভিত্তিতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ দেশে আনতে পারবেন। এদিকে আমদানির নতুন পথ বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভারত থেকে পেঁয়াজ আমদানির নতুন কোনো অনুমতি দেয়নি। তবে হিলি স্থলবন্দর দিয়ে আগের এলসির বিপরীতে সোমবারও ১২টি ট্রাকে করে ৩৪৪ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
গত ৭ ডিসেম্বর থেকে আমদানি শুরু হওয়ার পর বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
নতুন করে আমদানির অনুমতি বন্ধের খবর আসতেই বন্দরে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে গেছে। আমদানিকারকদের মতে, সরবরাহ কমে গেলে দাম আবারো বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় গিয়ে ঠেকতে পারে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, নতুন অনুমতি দেওয়া বন্ধ থাকলেও পুরনো আইপি ব্যবহার করে আমদানিকারকরা জানুয়ারির শেষ পর্যন্ত পেঁয়াজ খালাস করতে পারবেন।
​মূলত স্থানীয় কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার আমদানির লাগাম টেনে ধরার এই সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *