1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাটখিলে ১৮ মাস পর কবর থেকে তোলা হলো ইমতিয়াজের মরদেহ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চাটখিলে ১৮ মাস পর কবর থেকে তোলা হলো ইমতিয়াজের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন

আদালতের নির্দেশে এবং হত্যা মামলার তদন্তের স্বার্থে দীর্ঘ ১৮ মাস পর কবর থেকে তোলা হয়েছে চাটখিল উপজেলার যুবক ইমতিয়াজের মরদেহ।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চাটখিল পৌরসভার ৫নং ওয়ার্ডের দশানী টবগা গ্রাম থেকে মরদেহটি উত্তোলন করা হয়।নিহত ইমতিয়াজ ওই গ্রামের (ওয়ালি মিয়া বেপারী বাড়ি) হাবিবুর রহমানের ছেলে।তথ্যসূত্রে জানা যায়, ১৮ মাস আগে চাটখিল থানা লুটের ঘটনার সময় গুলিবৃদ্ধ হয়ে ইমতিয়াজ নিহত হন। নিহতের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা ছিল না। গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ইমতিয়াজ নিহত হয়েছেন—এমন অভিযোগে গত ২২ মে নিহতের বাবা হাবিবুর রহমান নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি এইচ এম ইব্রাহিম, সাবেক মেয়র নিজাম উদ্দিন মোহাম্মদ উল্ল্যাহসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলার তদন্তের প্রয়োজনেই আদালতের আদেশে আজ মরদেহ উত্তোলন করা হয়।এদিকে ইমতিয়াজকে ‘শহীদ’ হিসেবে গেজেটভুক্ত করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চাটখিল শাখা। সংগঠনের প্রতিনিধি সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ইমতিয়াজ কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। বরং থানা লুটের সময় লুট হওয়া অস্ত্র ব্যবহারের অসাবধানতায় আত্মঘাতী বুলেটে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তারা লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করেছেন। ছাত্র নেতাদের দাবি, ইমতিয়াজ প্রকৃত আন্দোলনকারী না হয়েও শহীদের গেজেটভুক্ত হয়ে সরকারি অনুদান নিয়েছে।আজ প্রশাসনিক কর্মকর্তাদের কড়া নিরাপত্তায় মরদেহটি কবর থেকে তোলার পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রশাসনিক তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অসাবধানতাবশত ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা। রিপোর্ট হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *