1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর বালিগাঁওয়ে মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, আটক ১০ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর বালিগাঁওয়ে মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, আটক ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৪:৫৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় মাদকের অন্যতম বড় আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনী এক জোরালো অভিযান পরিচালনা করেছে।

শনিবার ১১ ই জানুয়ারি দিবাগত রাত ৭টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।

অভিযানে গাঁজা, ইয়াবা ও হিরইন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়। অভিযানের সময় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়, যা থেকে এলাকাটিকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বালিগাঁও এলাকায় মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সেনাবাহিনীর এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ী থানায় হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *