1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময় - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ

হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন৷

আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় তিনি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা মাদ্রাসার সামনে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে ডা. জাহিদ হোসেন স্থানীয়দের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। এসময় তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান। এছাড়াও অত্র ওয়ার্ডের নেতা মাহবুব আলম, গোলাম রব্বানী মিলন, নাসির উদ্দীন, শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *