1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রূপগঞ্জের সুবর্ণগ্রামে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার আনন্দ ভ্রমণ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

রূপগঞ্জের সুবর্ণগ্রামে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার আনন্দ ভ্রমণ

সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রামে এক আনন্দঘন ভ্রমণের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে অবস্থিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যালয় মা হাসপাতাল এন্ড ল্যাব প্রাঙ্গণ থেকে বাসযোগে শতাধিক পল্লী চিকিৎসক আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে সকালের নাস্তা শেষে তারা সুবর্ণগ্রামে পৌঁছান।

সেখানে উপস্থিত হয়ে সবাই শৈশবের স্মৃতিতে ফিরে গিয়ে বিভিন্ন খেলাধুলা, হাসি-আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন। পরে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেলভাগে আয়োজন করা হয় র‌্যাফেল ড্র, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আবদুল জব্বার বলেন, “পল্লী চিকিৎসকরাই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। এই সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা চাই বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখাকে একটি আদর্শ ও মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে। সদস্যদের পেশাগত মান উন্নয়ন, নৈতিকতা, প্রশিক্ষণ ও ঐক্যের মাধ্যমে আমরা এই সংগঠনকে আরও শক্তিশালী করবো। ভবিষ্যতে পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এ ধরনের আনন্দ ভ্রমণ ও মিলনমেলা পল্লী চিকিৎসকদের মানসিক প্রশান্তি বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।

পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। আয়োজকরা জানান, আনন্দ ভ্রমণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি এম এ রশিদ, মোঃ আলমগীর হোসেন, মা হাসপাতাল এন্ড ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ শেখ, প্রধান উপদেষ্টা মোঃ আসলাম হোসেন, উপদেষ্টা ফিরোজ আলম, মোঃ হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির উদ্দিন, ফখরুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সিকদার, প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেডের জোনাল ম্যানেজার মোঃ সাফায়েত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পল্লী চিকিৎসকদের মানসিক প্রশান্তি, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *