1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ধানের শীষের বিশাল মিছিল - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

হিলিতে ধানের শীষের বিশাল মিছিল

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ ঘটিকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপির এক বিশাল মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনকে বিপুল ভোটে জয়ী করতে হাকিমপুর বিএনপি ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, আর এই সুযোগে ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। ​নেতৃবৃন্দ আরও বলেন, আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে দিনাজপুর-৬ আসনের মাটি ও মানুষের নেতা ডা. জাহিদ হোসেনের জনপ্রিয়তা শীর্ষে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা এর প্রতিফলন ঘটাবেন।

নির্বাচনী এই শোডাউনে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মিছিলে উপস্থিত ছিলেন ​ফেরদৌস রহমান, সভাপতি উপজেলা বিএনপি। শাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। ফরিদ খান ভারপ্রাপ্ত সভাপতি পৌর বিএনপি৷ নাজমুল হোসেন সাধারণ সম্পাদক পৌর বিএনপি৷ আনোয়ার হোসেন খান, আহ্বায়ক উপজেলা ছাত্রদল। শাহাদত হোসেন সোহাগ, সদস্য সচিব উপজেলা ছাত্রদল। আলী মুর্তজা যুবদল, সোহেল স্বেচ্ছাসেবকদল, এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *