1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল ভারত - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল ভারত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৩ পিএম
শেয়ার করুন

পাকিস্তানকে ১৭৬ রানের চ্যালেঞ্জ ছূড়ে দিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‍দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত।

দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার ইশান কিষান। ১৭ বলে ২৭ রান করেন শুভম দুবে। ২৯ বলে ৩২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৪ বলে ২৫ রান করেন তিলক ভার্মা।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত।

প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।

ভারতের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

এদিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *