1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:৩৪ পিএম
শেয়ার করুন

দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন বলে আলোচনা তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপিতে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি মির্জা ফখরুলকে নিজের পছন্দের মানুষ এবং প্রিয় ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করে বলেন, কঠিন রাজনৈতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে তিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। নানা নির্যাতন, চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি দায়িত্ব থেকে সরে যাননি বলেও মন্তব্য করেন তিনি।

মারুফ কামাল খানের ভাষ্য অনুযায়ী, মির্জা ফখরুল নিজেকে ক্লান্ত ঘোষণা করে দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর এবং রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন। এতে বিএনপিতে তার যুগের অবসান ঘটতে পারে বলে ইঙ্গিত মিলছে।

তিনি আরও বলেন, দায়িত্ব শেষ হলে সরে দাঁড়ানোই বিচক্ষণতার পরিচয়। নিজে থেকে সরে দাঁড়ানো মর্যাদার, আর সময়ের চাপে সরে যেতে হওয়া গ্লানিকর।

পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে মারুফ কামাল বলেন, দেশ, জাতি, রাজনীতি ও দলের জন্য তার অবদান ইতিহাসে মূল্যায়িত হওয়া উচিত।

এই বিভাগের আরো খবর