1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় জীবন দিলো পিতা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

নওগাঁয় মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় জীবন দিলো পিতা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধের জের ধরে মেয়ের শ্বশুড় বাড়ির সদস্যদের মারপিটে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর গ্রামের উত্তরপাড়ার মিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় গত ৬-৭ বছর আগে উপজেলার আধাইপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা গৌর চন্দ্রের মেয়ে রাখি রানীর সঙ্গে উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের বিয়ে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুড় বাড়িতে বসবাস করতেন। তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুড় শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নানা অজুহাতে নির্যাতন করে আসছিলেন। বুধবার পূর্বের ন্যায় রাখি রানীকে তারা মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়াসহ সারারাত তাকে ঘরের বাহিরে রাখে। এখবর পেয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্রসহ তার নিকটতম আত্মীয় স্বজন মেয়ের শ্বশুড় বাড়িতে যায় এবং রাখির সঙ্গে অমানবিক আচরণের প্রতিবাদ করে। এ সময় ক্ষুদ্ধ হয়ে মেয়ের শ্বশুড় বাড়ির লোকজন গৌর চন্দ্রকে বেধরক মারপিট করে। এতে তিনি গুরুতর জখম হয়। গুরুতর আহত গৌর চন্দ্রকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *