1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সেন্ট মার্টিনের অদূরে জালে ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখ টাকায় - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সেন্ট মার্টিনের অদূরে জালে ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখ টাকায়

হেলাল উদ্দিন, টেকনাফ
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। প্রায় ১০১ মণ ইলিশ মাছ স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৩৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে মাছগুলো আনা হলে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। ট্রলার মালিক আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে দুই দিন ধরে সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরছিল।
জেলেরা জানান, শুরুতে আশানুরূপ মাছ না পেলেও রোববার ভোরের দিকে তাদের ভাগ্য খুলে যায়। এক টানেই জালে ধরা পড়ে বিপুল পরিমাণ ইলিশ। এতে দীর্ঘ সময়ের হতাশা কাটিয়ে জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসে। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে পুরো চালানটি বিক্রি করা হয়।
জেলে ইসলাম মাঝি বলেন, শাহপরীর দ্বীপ থেকে ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। শুরুতে মাছ না পেলেও রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়। দীর্ঘদিন পর এত ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় মৎস্যজীবী নেতা গণি বলেন, সাম্প্রতিক সময়ে সাগরে ইলিশের পরিমাণ কম থাকায় জেলেরা আর্থিক চাপে ছিলেন। এবার এত মাছ ধরা পড়ায় আগের ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। ভালো দাম পাওয়ায় ব্যবসায়ীরাও বিভিন্ন স্থানে ইলিশ পাঠাচ্ছেন।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করায় ইলিশের প্রজনন ও আকার—দুটিই বেড়েছে। এর সুফল এখন জেলেরা

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *