1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘরের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: আতঙ্কে পরিবার - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার ঘরের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: আতঙ্কে পরিবার কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে এক নারীর মৃত্যু সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা আর কাঁদা মাটির স্তুপ প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২বছরের জন্য বহিষ্কার পাঁচ রুয়েট শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২

ঘরের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: আতঙ্কে পরিবার

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৫:০৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া হুমকিমূলক চিরকুটে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেমের ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রীকে লক্ষ্য করে এ হুমকি দেওয়া হয়। গত সোমবার বিকেলের দিকে কে বা কাহারা তাদের ঘরের দরজার সামনে একটি কাফনের কাপড়ের সাথে একটি চিরকুট রেখে যায। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।
ওই চিরকুটে পুলিশের নিকট অভিযোগ করলেও কোনো ভয় নেই উল্লেখ করে, রিফাত ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তার স্ত্রীকে উদ্দেশ্য করে কাফনের কাপড় রেখে যাওয়ার কথা লেখা ছিল। ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। স্থানীয়দের ধারনা,রিফাতের স্ত্রীর সঙ্গে অন্য কারো প্রেম ভালোবাসার কারনে এমন ঘটনা ঘটতে পারে।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *