1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধভাবে মজুত করা ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব - আজকের কাগজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

অবৈধভাবে মজুত করা ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। মজুতকারীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-৭,চট্টগ্রাম -এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে র‍্যাব-৭ ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল পাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

র‍্যাবের টিম গভীর রাতে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। সেখানে আরো দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর