1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৭ আহত ৬ - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ৭ আহত ৬

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০), আব্দুর রশিদ (৫৫)। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দিনাজপুর হতে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্র্রাকের নিচে চাপা পড়ে ৭ জন নিহত হয়। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *