1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

হিলিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন

যাবতীয় জীর্ণতা ধুয়ে মুছে নতুনের আহ্বানে দিনাজপুরের হাকিমপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩৩। বর্ষবরণ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। র‍্যালিটি বর্ণিল সাজে সজ্জিত হয়ে উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি গুরুত্বপূর্ণ ‘চারমাথা’ মোড় হয়ে সিপি রোড এবং স্থানীয় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে হাকিমপুরে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল বৈশাখী সাজ লাল-সাদা পোশাক আর হাতে ছিল বাংলার ঐতিহ্যবাহী নানা কারুকার্য ও প্ল্যাকার্ড। র‍্যালি চলাকালীন ঢোলের শব্দ আর বৈশাখী গানে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।

র‍্যালি শেষে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঙালির এই অসাম্প্রদায়িক উৎসবকে ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *