1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের বিজ্ঞান অনুষদের চার বিভাগের (গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন) ১ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল , ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনারটি সম্পন্ন হয়| উক্ত গবেষণা সেমিনারে গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগের শিক্ষকগণ তাঁদের গবেষণা কর্ম উপস্থাপন করেন|
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| তিনি বলেন, একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়| আমাদের মূল লক্ষ্য হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-কে একটি পূর্ণাঙ্গ গবেষণাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা| উপাচার্য আরও বলেন, নতুন নতুন উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের মান ও র‍্যাংকিং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব|

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়| বহিস্থ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর (অব:) ড. মো. শাহজাহান আলী| পদার্থ, গণিত ও পরিসংখ্যান বিভাগের বহিস্থ সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন| সেমিনারে বেরোবি বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন|

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *