1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে বোতলজাত তেল 'উধাও' খোলা সয়াবিন ২০৮ টাকা - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

হিলিতে বোতলজাত তেল ‘উধাও’ খোলা সয়াবিন ২০৮ টাকা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দাম বৃদ্ধির আশঙ্কায় বাজারে বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক দোকানেই মিলছে না বোতলজাত তেল, আর এই সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে ঠেকেছে লিটারপ্রতি ২০৮

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় হিলি বাজার ঘুরে দেখা গেছে, সয়াবিন তেলের বাজারে তীব্র সংকট বিরাজ করছে। অধিকাংশ মুদি দোকানে ১ লিটার, ২ লিটার, ৫ লিটার কিংবা ৫০০ গ্রামের কোনো বোতলজাত সয়াবিন তেল নেই।
​সরবরাহ সংকটের কারণে বাজারে বোতলজাত তেল প্রায় উধাও হয়ে গেছে, ফলে ক্রেতারা কেবল খোলা সয়াবিন তেলের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক দোকানি বোতলজাত তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে।

বাজারের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ডিলার বা কোম্পানিগুলো তেল সরবরাহের ক্ষেত্রে বিতর্কিত শর্ত জুড়ে দিচ্ছে। ব্যবসায়ী আলোক কুমার অধিকারী জানান, গত এক সপ্তাহ ধরে সরবরাহ ব্যাপক কমেছে। এক কার্টন (১৮ বোতল) তেল নিতে হলে আমাদের ওপর ৩ কেজি চা-পাতা বা ১০ কেজি আটা কেনার শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি এসব পণ্য বিক্রি করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। আরেক ব্যবসায়ী মোকারম হোসেন জানান, চাহিদামতো পণ্য না পাওয়ায় বাজারে অস্থিরতা বাড়ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে দামের ওপর।

বোতলজাত তেল না পেয়ে বাধ্য হয়ে চড়া দামে খোলা তেল কিনছেন ক্রেতারা। ক্রেতা আলমগীর হোসেন জানান, দীর্ঘক্ষণ খুঁজেও বোতলজাত তেল না পেয়ে তিনি বাড়তি দামে খোলা তেল কিনতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, অতিরিক্ত দামের কারণে অনেকে তেল না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম।
​গৃহিণী রেহেনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে বোতলজাত তেল নেই, আর খোলা তেলের দাম আকাশচুম্বী। সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। প্রশাসনের উচিত দ্রুত বাজার মনিটরিং করা।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, হিলিতে তেলের বাজার পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কেউ যদি অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো কোম্পানি যদি অন্য পণ্য কেনার শর্তে তেল সরবরাহ করে, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *