1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক এক - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক এক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে হাতিয়া থানাধীন মধ্য মাচুয়ারা এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মজুদ করে আসছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা (৪১) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত মহিবুল্লাহ নোয়াখালীর হাতিয়া থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে এবং তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলাও রয়েছে।

কোস্ট গার্ড জানায়, আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *