1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চোখ উপড়ে ফেলা শিশুর লাশ , চিলমারীতে চাঞ্চল্য - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

চোখ উপড়ে ফেলা শিশুর লাশ , চিলমারীতে চাঞ্চল্য

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:১৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই দুই বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির ডান চোখ উপড়ে ফেলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোছা. আয়শা খাতুন (২) ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরিবারের সদস্য ও এলাকাবাসী দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারও খুঁজতে গিয়ে বাঁশের ওপর পড়ে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা।

শিশুটির মা রাশেদা বেগম ও খালা জানান, দিনের বেলায় একাধিকবার ওই স্থান খোঁজা হলেও কিছু পাওয়া যায়নি। তাদের দাবি, “দিনের বেলায় শিশুটিকে হত্যা করে অন্যত্র রাখা হয়। পরে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে রাতের অন্ধকারে মরদেহটি এনে ফেলে রাখা হয়।”

পরিবারের সদস্যরা আরও জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুটির ডান চোখ উপড়ে ফেলা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল, যা হত্যার বিষয়টিকে আরও জোরালো করছে। পারিবারিক শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *