1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৫ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

এ ঘটনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা ফজলুল করিম রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে ফজলুল করিমের মুঠোফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে বলেন, সরকারি সহায়তা হিসেবে তার নামে ২ লাখ ৯৫ হাজার টাকার অনুদান এসেছে।

অনুদানের টাকা ছাড় করতে ‘প্রক্রিয়াজনিত খরচ’ বাবদ ৪২ হাজার টাকা ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিংয়ের একটি নম্বরে পাঠাতে বলা হয়। সরকারি অনুদান পাওয়ার আশায় তিনি ওই নম্বরে ৪২ হাজার টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বিষয়টি সহকর্মীদের জানালে তিনি বুঝতে পারেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে তার সঙ্গে প্রতারণা করেছে।পরে তিনি রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যেসব নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেগুলো শনাক্তের চেষ্টা চলছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, বিষয়টি জানার পর থানায় জিডি করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। এখনো চক্রটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *