1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকায়, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকায়, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ১:১৬ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে।

শনিবার দুপুরের দিকে ঐ উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকুরিরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেল লাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এসময় বুড়িমারী থেকে পার্বতীপুর গামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন, কি কারনে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর