সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:৪৮ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। চলতি এপ্রিল মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে। তবে অতি তীব্র তাপপ্রবাহ আর না হওয়ার সম্ভাবনা আছে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে বৃষ্টির সম্ভাবনা অবশ্য আগামী এক সপ্তাহে নেই।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান আজ গণমাধ্যমকে বলেন, গতকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে আগামীকাল থেকে তা আবার বাড়তে পারে। আসলে এই মাসে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা কম।

এই বিভাগের আরো খবর