1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-এ চলমান এসএসসি সমমান পরীক্ষা দিতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে ৬ জন পরীক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (১০ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগারহাট কলমদারটারী জামে মসজিদ সংলগ্ন ফুলবাড়ী টু নাগেশ্বরী সড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর এলাকা থেকে ছয়জন পরীক্ষার্থী অটোরিকশাযোগে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় (পাইলট) কেন্দ্রের উদ্দেশে রওনা হন। পথে হঠাৎ একটি ছাগল সড়কে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনায় পরীক্ষার্থী সাদমান, রেজাউল করিম, একরামুল হক, ইসরাত জাহানসহ মোট ৬ জন আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ব্যাটারির অ্যাসিড শরীরে পড়ে যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর