1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভাড়া বাড়িতে নিহত পাঁচজনকে আজ রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে পঞ্চপল্লী মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই স্থানে পাশাপাশি পাঁচটি কবরে শায়িত হয় পাঁচজনের মরদেহ।

আজ সকাল ৬টার সময় দুটি লাশবাহী গাড়িতে শারমিন আক্তার (৩০), তাঁর ভাই রসুল মোল্লা (১৮) এবং শারমিনের তিন মেয়ে মিম আক্তার (১৪), উম্মে হাবিবা (১০) ও ফারিয়ার (১ বছর ৪ মাস) মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়ায় পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সব হারিয়ে দিশেহারা শারমিনের মা ফেরেজা বেগম (৬০) বুক চাপড়ে ও বিলাপ করে শুধু বলছিলেন, ‘আমার ছেলে-মেয়ে-নাতনিদের মাইর‍্যা ফ্যালাইছে। আমার কলিজার টুকরারে শেষ কইরা দিল। আমি এখন কী নিয়া বাঁচব রে আল্লাহ…।’ একসঙ্গে এত স্বজন হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ফেরেজা বেগম।

নিহত শারমিনের পিতা শাহাদত মোল্লা বলেন, ‘আমার ছেলে-মেয়ে ও নাতনিদের হত্যা করেছে ফোরকান। ফোরকানসহ যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি।’

গত শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে ফোরকান পাঁচজনকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল শনিবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ ভোরে পাঁচটি মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন স্বজনেরা।

এই বিভাগের আরো খবর