
চট্টগ্রাম মহানগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুবেল বড়ুয়ার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (২৬ মে) ২য় দিনের মতো জামাল খান এলাকার আসকার দীঘির উত্তর পাড়, লিগ্যাল ফার্নিচার স্হানে ২১ নং জামাল খান ওয়ার্ড এলাকার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ হারুন জামান। সাবেক ছাত্রদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সজীব, আশরাফ, ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম , যুবদল নেতা সুমন, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, মামুন, জনি, শাহাজাহান, প্রিন্স, গোলাপ খান, রানা, তাজউদ্দীন, মিথুন, স্বরাজ প্রমুখ।
এই সময় রুবেল বড়ুয়া বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।