1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ - আজকের কাগজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:

‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

বিশ্বকাপের মঞ্চে আবারও আর্জেন্টিনাকে অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার বিশ্বাস, লিওনেল মেসির উপস্থিতিই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছে।

বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসির অপ্রত্যাশিত সিদ্ধান্ত ও খেলার ধরন প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
২০২২ বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার মিশনে আছে আর্জেন্টিনা।

অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষা শেষে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। তবে প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টিনার শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই ভিনিসিয়াসের মনে।
কেজটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, ‘আমি আর্জেন্টিনাকেও রাখব (বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে), কারণ তারা সবশেষ আসরের চ্যাম্পিয়ন। তাদের অনেক আত্মবিশ্বাস আছে এবং আছে মেসি।


আর্জেন্টিনা এবারও ভারসাম্যপূর্ণ দল গড়েছে বলে মনে করেন ভিনিসিয়াস। তবে তার মতে, দলটির সবচেয়ে বড় শক্তি এখনো মেসিই। বয়স ৩৮ হলেও আর্জেন্টাইন অধিনায়ক যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন বলেই মনে করেন তিনি।

মেসিকে সামলানো যে কতটা কঠিন, সেটিও তুলে ধরেছেন ব্রাজিল তারকা। ভিনি বলেন, ‘সে সবসময় ভিন্ন কিছু করে। সে যে কী করে বসবে, তা কখনো ভাবাই যায় না।’

এই বিভাগের আরো খবর