1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে কারাদন্ড, টাকা জরিমানা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে কারাদন্ড, টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ৮:২৩ এএম
শেয়ার করুন

নওগাঁয় ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক (জেলা ও দায়রা জজ) মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম আবুল হাসান (২৫)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বদলগাছীর একটি গ্রামে নিজ বাড়িতে আবুল হাসান শিশুদের আরবি পড়াতেন। ২০২১ সালের ২৯ মে সকাল ৬টার দিকে মেয়েটি আরবি পড়তে তাঁর বাড়িতে যায়। ওই দিন অন্য শিশুরা পড়তে আসেনি। মেয়েটিকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন আবুল হাসান। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবুল হাসানকে আটক করেন। পরে প্রভাবশালী স্বজনেরা সেখান থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বদলগাছী থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আসামি আবুল হাসানের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রামাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২–এর বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুল হক। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মামুনুর রশিদ।

এই বিভাগের আরো খবর