1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, বোন গুরুতর আহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, বোন গুরুতর আহত

হাসান আলী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল আমিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন সুমনা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকার একটি তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই-বোন বাড়ি থেকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়েছিল। ভাদুরিয়া বাজার এলাকার তেলের পাম্পের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের (১০) মৃত্যু হয় এবং তার বোন সুমনা গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় সুমনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমনার আঘাত অত্যন্ত গুরুতর এবং তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

​নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধারসহ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর