1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই অপহরণকারী চট্টগ্রামে র‍্যাবের হাতে গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

দুই অপহরণকারী চট্টগ্রামে র‍্যাবের হাতে গ্রেফতার

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ৪:৪০ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটে অপহরণ মামলার প্রধান আসামি মোঃ মোস্তফা কামাল (২৩) সহ দুইজন অপহরণকারীকে চট্টগ্রামে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বুধবার ভোর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাবের একটি দল তাদের গ্রেফতার করে। প্রধান আসামি মোস্তফা কামাল জেলার আদিতমারী উপজেলার নামুরি দোলাপাড়া এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে এবং অপর আসামি আবু সামা কালীগঞ্জ উপজেলার বানিনগর এলাকার মোজাহার আলীর ছেলে।

২৪ এপ্রিল (বুধবার) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি জানান র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আফসার। তিনি জানান আসামি গাড়িচালক মোঃ মোস্তফা কামাল তার মালিকের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে ভুক্তভোগী তার পরিবারকে জানায়। পরে তাকে চাকুরিচ্যুত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ভুক্তভোগীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মমিনুর ইসলাম বাদী হয়ে ২৩ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান র‍্যাব গ্রেপ্তারের পর আসামিদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করলে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরো খবর