1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে দুর্ভোগ কাটেনি পানিবন্দি শত শত পরিবার, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, যোগােযাগ ব্যবস্থা ব্যাহত - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী নওগাঁয় কলেজ শিক্ষক খুন কালিয়াকৈরে দুর্ভোগ কাটেনি পানিবন্দি শত শত পরিবার, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, যোগােযাগ ব্যবস্থা ব্যাহত ফোনে ‘তোমাকে আমার ভালো লাগে’ বলার পর থেকে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি

কালিয়াকৈরে দুর্ভোগ কাটেনি পানিবন্দি শত শত পরিবার, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, যোগােযাগ ব্যবস্থা ব্যাহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টির কারনে ২৪ ঘন্টায় দুর্ভোগ কাটেনি পৌরবাসির। পৌরসভার ৭ নং ও ৮ নং ওর্য়াডের বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে পৌর বাসিন্দাদের।ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকায়। জলবদ্ধতার কারনে পানিবন্দি হাজার হাজার পরিবার। পরিবারের মানুষের বড় সমস্যা হয়ে দাড়িয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট,যোগাযোগ ব্যবস্থা ব্যাহত।

উল্লেখ, কালিয়াকৈর পৌরসভায় গত মঙ্গলবার ভোরে একটানা প্রায় তিনঘন্টা বৃষ্টির কারনে ঢাকাÑ টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যু , হরিনহাটি এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কেৃ ধীরগতিতে চলছে যানবাহন।এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি, তলিয়ে গেছে শাখা উপশাখা সড়কগুলো। চলাচলে বিঘ্ন ঘটছে । দোকানপাট ,বসতবাড়িতে থাকা আসবাপত্র ,খাবার সামগ্রী নষ্ট হচ্ছে । দেশের প্রথম শ্রেনীর পৌরসভা হওয়ার সত্ত্বেও জলবদ্ধতার কারনে জনগনের দুর্ভোগের শেষ নেই। পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার সড়ক সহ দোকান পাট বাসা বাড়িতে হাঁটুপানির সৃষ্টি হয়। এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২৪ ঘন্টা পার হলেও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না থাকার কারনে এবং ড্রেন ময়লাযুক্ত হওয়ায়,ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের ময়লা জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কলকারখানার লক্ষ লক্ষ শ্রমিকরা জলবদ্ধতার স্বীকার হচ্ছে।বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে।এতে পথচারী,শিক্ষাথী,কর্মজীবি মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টি হওয়ায় সামারসিবল পাম্প, টিউবয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় সংকট দেখা গেছে বিশুদ্ধ পানির। দূর এলাকা থেকে পৌর বাসিন্দারা পানি সংগ্রহ করছে।বসতবাড়িতে পানি ডুকে গ্যাস লাইন বন্ধ রয়েছে।ফলে পরিবারের মুখে একমুঠো খাবার রান্না করে খাওয়ার কোন সুযোগ নেই।ওই এলাকায় স্কুল ,মাদ্রাসায় পানির উঠার কারনে বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবারে টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। বাসা বাড়িতে পানি উঠেছে। নষ্ট হয়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে । পানি নিষ্কাশনের ড্রেন ও নালাগুলোর মধ্যে আর্বজনা থাকার কারনে একদিন পার হলেও পানি কমেনি তলিয়ে আছে রাস্তা ঘাট,ঘরবাড়ি।
জানা যায়,গত ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর কালিয়াকৈর পৌরসভার দায়িত্ব পালন করে উপজেলা নিবার্হী কর্মকর্তা। পৌরবাসির অভিযোগ, একদিন পার হলেও দায়িত্ব পালনে কিছুটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে ওই কর্মকর্তা। সরকারের নিকট পৌরবাসির দাবি দ্রুত সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা করে দিয়ে জলবদ্ধতা নিরসনে কাজ করা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশর্নের জন্য ড্রেন পরিস্কারের কাজ চালাচ্ছে পৌর কতৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে জলবদ্ধতার নিরসনে কাজ করছি।

এই বিভাগের আরো খবর