1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় কলেজ শিক্ষক খুন - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ সতীর্থদের নিয়ে খুবই গর্বিত—লিওনেল মেসি ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষামন্ত্রী নওগাঁয় কলেজ শিক্ষক খুন কালিয়াকৈরে দুর্ভোগ কাটেনি পানিবন্দি শত শত পরিবার, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, যোগােযাগ ব্যবস্থা ব্যাহত ফোনে ‘তোমাকে আমার ভালো লাগে’ বলার পর থেকে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি

নওগাঁয় কলেজ শিক্ষক খুন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের এক প্রভাষককে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।১৬ জুন মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহা-গোলার মাঝামাঝি রেল লাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত প্রভাষক নেয়ামুল বাশী (৫০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে, নওগাঁয় পৌঁছে তিনি এশার নামাজ আদায় করবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
​১৭ জুন বুধবার ভোর ৫ টার দিকে স্থানীয় লোকজন রেল লাইনের ধার দিয়ে হাঁটাহাটির সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মহুুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, যেহেতু লাশটি রেল-লাইনের পাশে পাওয়া গেছে, আইনানুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। ​সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর