1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস, এসআই মিজানুর রহমান এবং সঙ্গীয় এএসআই মোঃ রবিউল হোসেন ও এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলো—

১. মোঃ নাঈম (২৮): পিতা- নান্নু মিয়া, গ্রাম- বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি)। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২. মোঃ রিপন সরদার (৪৫): পিতা- হাসেম সরদার, গ্রাম- আদুরভিটি (ফকির বাড়ী)। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩. মোঃ ইব্রাহিম খলিল (৪২): পিতা- মোঃ মুছা কলিমুল্লাহ, গ্রাম- আদুরভিটি (মিজি বাড়ী)। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৪. মোঃ দুলাল হোসেন (৩২): পিতা- মোঃ মনির হোসেন ঢালী, গ্রাম- আদুরভিটি। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​আটককৃত চারজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় পৃথক পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর