1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু - আজকের কাগজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩ নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল এর বৃক্ষরোপন কর্মসুচী সম্পন্ন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা’র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন

মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া খাল দখল মুক্ত করার কাজ শুরু হয়েছে। জানা গেছে, গত শুকনো মৌসুমে ওই খাল মাটি কেটে ভরাট করে দখল করা হয়। খালের উপর থাকা ব্রীজের সমান সমান উচ্চতায় মাটি ফেলা হয়। করা হয় পাকাপোক্ত দখল। বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নজরে আসে। পরে তিনি সেই মাটি অপসারণ করে খাল দখলমুক্ত করার নির্দেশ দেন। এরপর প্রায় দুই মাস কেটে গেলে ভরাট করা মাটি অপসারণের কাজ শুরু করা হয়। জানা গেছে, তেতুলিয়া গ্রামের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী দিলরুবা ওই মাটি ভরাট করে খাল দখল করেন।

শনিবার সরেজমিন পরিদর্শনকালে দিলরুবা জানান, এটা সরকারি জায়গা, আমি সেটা বুঝি নাই। স্থানীয় ভূমি অফিসও মাটি ভরাট কাজের সময় আমাকে নিষেধ করে নাই। আমাদের জায়গা জমি নাই। তাই এখানে মাটি কেটে ভরাট করি। দিলরুবা বলেন, এটা খাল নয়, এটা কান্দা। মোহনগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নজরে এলে তিনি দু’মাস আগে ভরাটকৃত মাটি অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে দিলরুবা এখন ভরাটকৃত মাটি অপসারণ করছেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, এটা খাস জমি।

এই বিভাগের আরো খবর