1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা - আজকের কাগজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩ নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল এর বৃক্ষরোপন কর্মসুচী সম্পন্ন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সাদুল্লাপুরে অপহরন মামলার আসামী বাবা ছেলে আশুলিয়া থেকে গ্রেপ্তার মেঘনায় ভেসে উঠল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট সরকারি নির্দেশে অপসারণ শুরু রিক্সা ভ্যান ও অটোচালক দল মিরপুর থানা’র আহ্বায়ক আমিনুল ও শহীনকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:৩৫ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ জাকির হোসেন (২৮) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
৮ই আগষ্ট শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে (মাগুরা- কুড়িখাই) এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে । নিহত জাকির হোসেন এলাকার শিবলু মিয়া ও জরিনা বেগম দম্পতির ছেলে।তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পাঁচ মাস আগে ছুটিতে বাড়ি আসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার রাতে জাকির হোসেন বাড়ির কিছু দূরে, একটি বিল থেকে মাছ ধরে হেটে একাই বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাদের হাতে থাকা ধাড়ালো ছুঁরি দিয়ে সরাসরি জাকিরকে বুকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জাকির তার বুকে ছুরিবিদ্ধ থাকা অবস্থাতেই চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আর ও জানান, নিহত জাকিরের পরিবারের সাথে তার প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা -মোকদ্দমার চলছিল। তার জেরেই এই ঘটনা ঘটতে পারে।
৯ই আগস্ট রবিবার সকালে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধেই, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।
মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় কটিয়াদী থানায়, একটি হত্যা মামলা দায়েরের ও প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর