1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহনগঞ্জ পাইলট স্কুলের পাশের হার - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ঢাকার সেরা দশে নেই ভিকারুননিসা-আইডিয়াল-মাইলস্টোন, হতাশ অভিভাবকরা প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের সরকারি ওষুধ পোড়ানোর ঘটনায় কুড়িগ্রামে তদন্তে স্বাস্থ্য বিভাগ কোটি টাকার অবৈধ সিগারেটের আস্তানায় র‍্যাব’র অভিযান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক ‘গুলি করি, মরে একটা’ ভাইরাল সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সিরিয়ায় ঐতিহাসিক রায়ে বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড

মোহনগঞ্জ পাইলট স্কুলের পাশের হার

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বাণিজ্যিক কলেজে সব মিলিয়ে ২৭টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে।

২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী সর্বমোট ২শ ২৪জন এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২শ ৫ জন। সে হিসেবে পাশের হার ৯১.৫২ শতাংশ হয়েছে। ২০টি বিদ্যালয়ে ১ হাজার ৮শ ৩৩জন অংশগ্রহণ করেন। এর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ২শ ৫৩জন এবং অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ৮০জন। অত্র উপজেলায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৭জন এবং পাশের হার ৬৮.৩৬ শতাংশ। ৫টি মাদ্রাসা (দাখিল) অংশগ্রহণ করেন ১৬৮জন, কৃতকার্য হয় ৭৩জন, অকৃতকার্য ৯৫জন, জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী ১জন ও পাশের হার ৪৩.৪৫ শতাংশ। কারিগরি (এসএসসি ভোকেশনাল) পরীক্ষার ফলাফল সবচেয়ে বেশি বিপর্য হয়েছে। মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ থেকে ৫৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য ১৪জন, অকৃতকার্য ৪২ জন, জিপিএ-৫ নেই ও পাশের হার ২৫ শতাংশ। মহুয়া কারিগরি ও বাণিজ্যিক কলেজ থেকে ৩৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য ৬জন, অকৃতকার্য ৩১, জিপিএ- ৫ নেইও পাশের হার ১৬ শতাংশ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অন্যান্য বছর পাশের হার আরো বেশি থাকে। এ বছর লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করায় পাশের হার ৯১.৫২ শতাংশ হয়েছে।

এই বিভাগের আরো খবর