1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেরপুরে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ঢাকার সেরা দশে নেই ভিকারুননিসা-আইডিয়াল-মাইলস্টোন, হতাশ অভিভাবকরা প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের সরকারি ওষুধ পোড়ানোর ঘটনায় কুড়িগ্রামে তদন্তে স্বাস্থ্য বিভাগ কোটি টাকার অবৈধ সিগারেটের আস্তানায় র‍্যাব’র অভিযান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক ‘গুলি করি, মরে একটা’ ভাইরাল সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সিরিয়ায় ঐতিহাসিক রায়ে বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড

শেরপুরে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গরু জব্দ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৭:২৬ পিএম
শেয়ার করুন

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে অপর একটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করা হয়।

৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর এসব অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি গরুর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা চোরাই মালামাল ও গরু নিয়ম অনুযায়ী সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমসের মাধ্যমে এসব মালামাল নিলামে বিক্রি করা হবে।

এই বিভাগের আরো খবর