1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ট্রাম্পকে হত্যায় ‘ইরানের ষড়যন্ত্রের খবর’ ইসরায়েল ছড়িয়েছে, সন্দেহ তুরস্কের মামলার শুনানির আগে খুন, বন্ধ ছিল সিসি ক্যামেরা, গায়েব কাগজপত্র চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিন জন নিহত শেরপুর পাসপোর্ট অফিসের এডি গভীর রাতে নারীসহ আটক পরিবারের একমাত্র সন্তানকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে দিশেহারা রিফাতের মা-বাবা আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর দুই সন্তানকে হত্যার পর হাওরে ফেলে দেন বাবা, পুলিশের কাছে স্বীকারোক্তি চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৬:৩১ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুব র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার যুব বিভাগ। বুধবার (১২ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, নৈতিক অবক্ষয় রোধ এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়।

সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জামায়াতের যুব বিভাগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তারুণ্যের সঠিক বিকাশের ওপর। কিন্তু বেকারত্ব, মাদক, সন্ত্রাস, অপরাধসহ নানা সামাজিক সংকটে দেশের যুবসমাজ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তরুণদের মেধা ও কর্মশক্তিকে কাজে লাগাতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির বোরহানুল ইসলাম (মাস্টার) বলেন, “প্রভাবশালী রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশের লাখ লাখ যুবক বেকার। কিন্তু তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে সরকারের কার্যকর নজর কতটা রয়েছে, সেটিও প্রশ্নের বিষয়।”

তিনি আরও বলেন, তরুণদের শক্তি কোনোভাবেই ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা উচিত নয়। মাদক, সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে শিক্ষা, কর্মদক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে তরুণদের সৃজনশীল শক্তি কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ ওসমান গণি রুবেল। বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা তাওফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুল বারী তারিফ ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল।

বক্তারা বলেন, আন্তর্জাতিক যুব দিবস শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়; যুবসমাজের অধিকার, দায়িত্ব, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ। তরুণদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরাই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

র‍্যালিতে অংশ নেওয়া তরুণরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের মেধা, শ্রম ও সামর্থ্য ইতিবাচক কাজে ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর