
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এঘটনায় যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটে ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে। এদিকে লাইনচ্যুত ওই বগি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন বেগম জানান। তিনি বলেন,দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।