1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কানের দুল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গর্ভের শিশু মৃত্যু, আহত ৪ - আজকের কাগজ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য, ওসির অডিও ফরেনসিকে কুড়িগ্রামে প্রকাশ্যে বৃদ্ধ হত্যা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল জনতা ভারতে বাংলাদেশী শিক্ষার্থী পানিতে পড়ে মৃত্যু কানের দুল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গর্ভের শিশু মৃত্যু, আহত ৪ ‎ববিতে র‍্যাগিং, অসুস্থ হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ধরলা সেতুতে বাসের ধাক্কা, প্রাণ গেল ফুফাতো-মামাতো দুই ভাইয়ের নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক আর নেই চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কানের দুল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গর্ভের শিশু মৃত্যু, আহত ৪

এআর সোহেব চৌধুরী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন

উপজেলার নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া গ্রামে, কানের সোনার দুল নিয়ে দুই পক্ষের তুচ্ছ বিরোধের জেরে এক গর্ভবতী নারীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় মারাত্মক আঘাত পেয়ে ওই নারীর গর্ভস্থ শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষের এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। গত রবিবার বিকেলে উপজেলার নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া গ্রামের আলমগীর বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কানের সোনার দুল নিয়ে বাকবিতন্ডা হয় পার্শ্ববর্তী এলাকার আবদুল মাঝি ও আলমগীর বেপারীর সঙ্গে। পরে বিষয়টি নিয়ে আবদুল মাঝির স্ত্রী পান্না ও ছেলে রাকিব,হেলালসহ আরও কয়েকজন একত্রিত হয়ে আলমগীর বেপারীর স্ত্রী মাইনুর বেগম,মেয়ে বকুল ও জান্নাতকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাদের ডাক চিৎকারে বেপারির আরেক মেয়ে ৪মাসের গর্ভবতী নাছিমা তাদের উদ্ধার করতে আসলে রাকিব তার মা পান্নাসহ হেলাল নাছিমার পেটে ও পিঠে ক্রমাগত লাথি কিল ঘুষি দিয়ে গুরুতর আঘাত করে। নাছিমা অচেতন হয়ে গেলে তারা কৌশলে পালিয়ে যায় । তাকে বাঁচাতে ও সংঘর্ষ থামাতে গিয়ে দুই পক্ষের আরও চারজন গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নাছিমা ও তার স্বামী বাচ্চু অভিযোগ করেন। আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। খবর পেয়ে নাছিমাসহ আহতদের চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাকলুকুর রহমানের তত্ত্বাবধানে নাছিমা চিকিৎসা নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর ট্রমার কারণে গর্ভবতী ওই নারীর পেটের সন্তানটি মারা যায়। বর্তমানে ওই নারীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডামাকলুকুর রহমান। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন।
(আরএমও) ডা.মাকলুকুর রহমান বলেন, আহত নাছিমা মারধরের শিকার হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে থ্রেটেন্ড অ্যাবরশন পাওয়ায় প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়া ও আল্ট্রাসনোর রিপোর্ট দেখে ইনকমপ্লিট অ্যাবরশন হওয়ায় প্রসূতি বিভাগ রোগীর ডাইলেশন এন্ড কিউরেটেজ (ডিএন্ডসি) করানো হয়েছে। অভিযোগ প্রসঙ্গে আবদুল মাঝি বলেন,ঘটনার সময় তার ছেলে ও স্ত্রীর সঙ্গে হাতাহাতি হয়েছে তবে বিষয়টি স্থানীয় সালিশ সমাধা করা হবে।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ আহসান কবির বলেন, গর্ভের শিশু নষ্টেড় ঘটনায় থানা ১৭ সেপ্টেম্বর রাতে একটি মামলা রুজু হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর