1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামের একটি বিদ্যালয়ে শতভাগ ফেল - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামের একটি বিদ্যালয়ে শতভাগ ফেল

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪ ২:৫৯ পিএম
শেয়ার করুন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ মে) সকাল ১১টায় প্রকাশিত ফলাফলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পরিক্ষার্থী ফেল করেছেন।

দেখা গেছে, ফলাফল পরিসংখ্যানের তথ্য অনুযায়ী দিনাজপুর বোর্ডের ৪টি স্কুলের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে কুড়িগ্রামের পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম রয়েছে। বিদ্যালয়টিতে এবার মোট ৫ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।বিদ্যালয়টির ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব শতভাগ ফেলের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষার্থীদের বাল্যবিবাহ এবং করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেজন্য আমরা সচেতন থাকবো।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ২২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৪৫৫ জন। মোট পাসের হার ৭৩ দশমিক ২৮ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম শতভাগ ফেলের বিষয়ে বলেন, এসব স্কুলের বেতন বন্ধ হওয়া দরকার। প্রধান শিক্ষকরা নিজেদের মতো করে প্রতিষ্ঠান চালায়। করোনা কাল শেষ হওয়ার ৩ বছর পরেও এসে করোনার দোহাই দেয়াটা অযৌক্তিক।

এই বিভাগের আরো খবর